বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

মেহেরপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর বড় বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খাবার, ফল, কাপড় ও কসমেটিকসের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ, নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, উৎপাদন তারিখ না থাকা, মূল্য বিহীন কসমেটিকস  বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোতে জরিমানা করা হয়।

জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হল মেহেরপুর বড় বাজার এলাকার রাজা স্টোরের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাককে ১৫ হাজার, মোঃ আবু সাঈদ এর প্রতিষ্ঠান ইলিয়াস স্টোরের স্বত্বাধিকারী হাফিজুর রহমানকে ৫ হাজার, নিউ কেয়া স্টোরের স্বত্বাধিকারী আজিজুর রহমানকে ১৫ হাজার, মেসার্স কেয়া স্টোরের স্বত্বাধিকারী আজিজুর রহমানকে ৫ হাজার ও একটি রেস্টুরেন্টকে ২ হাজার সর্বমোট ৪২ হাজার টাকা।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানের সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, শিক্ষার্থী প্রতিনিধি তামিম ইসলাম, ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo