শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭২৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে ভারতীয় ওয়ান শুটারগান ও গুলিসহ আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। মোশারফ হোসেন জোড়পুকুরিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে র‍্যাব সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিপিসি-৩, র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বি এন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে জোড়পুকুরিয়া থেকে একটি ভারতীয় ওয়ান শুটারগান ও দুইটি তাজা গুলিসহ মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক, অবৈধ অস্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে বলেও জানান র‍্যাবের ঐ কর্মকর্তা।

উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদসহ মোশারফ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo