মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে র‍্যাবের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৯৩ বার পঠিত

মেহেরপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-১২) এর অভিযানে ২৭ হাজার টাকা মূল্যের ৯০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে সিপিসি-৩, র‍্যাব-১২ মেহেরপুর ক্যাম্পের একটি অভিযানিক দল মেহেরপুর সদর থানার ধূষরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক সাদ্দাম হোসেন সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আলহামদু মিয়ার ছেলে।

সিপিসি-৩, র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন চিশতী বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুর সদর উপজেলার ধূষরপাড়া এলাকায় মাদক পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় সাদ্দাম হোসেনের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার টাকা।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo