বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫২৪ বার পঠিত

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ। এ উপলক্ষে সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

এছাড়াও, স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, জেলা শিক্ষা অফিসার হজরত আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা বন বিভাগের কর্মকর্তা এসটি হামিম হায়দারসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ১৭টি স্টল স্থান পেয়েছে। স্টল গুলোতে ফলজ, বনজ ও ঔষধি গাছ সাজিয়ে রাখা হয়।
এ সময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo