রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে হেরোইনসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৬ বার পঠিত

মেহেরপুরে র‍্যাবের অভিযানে হেরোইনসহ বাশিরুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি-৩, মেহেরপুর র‍্যাব-১২ এর সদস্যরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গাংনী উপজেলার কাথুলী  গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সাড়ে পাঁচ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। আটক বাশিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

সিপিসি-৩, মেহেরপুর র‍্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি-৩, মেহেরপুর র‍্যাব-১২ সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে মেহেরপুরের গাংনী থানাধীন কাথুলী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সৈকত আলীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে সাড়ে পাঁচ গ্রাম হেরোইনসহ বাশিরুল ইসলাম নামে এক মাদক কারবারীকে আটক করে।

আটক বাশিরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo