বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

কিশোরগঞ্জ ৫ আসনের সাবেক এমপিকে মেহেরপুর থেকে গ্রেফতার 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৯৩ বার পঠিত

কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর) সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) রাতে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজেশনের ভিত্তিতে নিবিড় পর্যবেক্ষণ ও তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে আফজাল হোসেনের অবস্থান শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সাড়ে তিনটার দিকে মেহেরপুর জেলার পুলিশ সুপার মাকসুদা আখতার এক বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সন্ধ্যা নাগাদ পুলিশের টিমটি মেহেরপুর পৌঁছালে গ্রেফতার হওয়া আফজাল হোসেনকে তাদের কাছে সোপর্দ করা হবে।

এ সময় আশ্রয়দাতা আফজাল স্যু কোম্পানির কর্মচারী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo