সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীর কৃতি সন্তান খালেদুজ্জামান জুয়েল বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কৃতি সন্তান খালেদুজ্জামান জুয়েল বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (জিএমডি) হলেন। গত ১০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদোন্নতি দেওয়া হয়। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মরহুম আক্কাস আলীর ছেলে।

শিক্ষাজীবনে তিনি গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি শেষ করার পর কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচ এস সি শেষ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

চাকুরী জীবনে এর আগে তিনি মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর ও ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক এবং বিকেবি স্টাফ কলেজের অধ্যক্ষ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন তিনি।

উল্লেখ্য, খালেদুজ্জামান জুয়েল ২০০১ সালে বাংলাদেশ ব্যাংক রিক্রুয়েটমেন্ট কমিটি (বিআরসি) কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ঊর্ধ্বতন কর্মকর্তা পদে যোগদান করেন এবং দিনাজপুর ও ফরিদপুর রিজিয়নের রিজিওনাল ম্যানেজার এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জোনাল ম্যানেজার (বিভাগীয় প্রধান) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সদর দপ্তরের অডিট ও আদায় বিভাগের প্রধান ছিলেন।

খালেদুজ্জামান জুয়েল বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পাওয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo