রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে ভুট্টা ক্ষেতে পড়েছিল অজ্ঞাত অর্ধগলিত এক ব্যক্তির লাশ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৮০৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের চারচারা ভোলার দাড়ির মাঠের ভুট্টা ক্ষেত থেকে এক মধ্য বয়সি পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩ টার দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাংনী টু হাটবোয়ালিয়া পাকা রাস্তা হতে প্রায় ১৫০ গজ দূরে বানিয়াপুকুর গ্রামের ভোলার দাড়ি মাঠে মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল খালেকের ভূট্টা ক্ষেতে অজ্ঞাত অর্ধ গলিত লাশ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ওই অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঠিক কবে নাগাদ তার মৃত্যু হয়েছে তা বলা সম্ভব হচ্ছে না। তার শরীরে পোকা লেগে গিয়েছে। মরদেহ শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo