শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে স্কুলের সিঁড়ি থেকে দুইটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬০৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার সিঁড়ির ওপর থেকে ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। রোরবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে বোমা সদৃশ বস্তু ২টি উদ্ধার করা হয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের এসআই অতুলসহ সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলার রায়পুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার সিঁড়ির ওপর থেকে লাল টেপ দিয়ে মোড়ানো দুইটি বোমা সদৃশ বস্ত উদ্ধার করেন। তবে কে বা কারা বোমা সদৃশ বস্তুগুলো রেখে গেছে তা জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।

রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়ারা খাতুন জানান, সকাল সাড়ে ৯ টার দিকে তৃতীয় তলার কক্ষ খোলার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠছিলেন তিনি। এ সময় তৃতীয় তলার সিড়ির পাশে একটি সাদা কাগজের ওপর দুইটি বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গাংনী থানা পুলিশের একটি টিম এসে বালতির পানিতে চুবিয়ে বোমা সদৃশ্য বস্তু দুটো উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি আরো বলেন তার কোন শত্রু নাই। কারা কি উদ্দেশ্যে বোমা সদৃশ বস্তু দুটো রেখে গেছে তা জানা নাই। ওই ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীরাসহ এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানান তিনি। এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo