শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে গাঁজাসহ ব্যবসায়ীকে আটক, সেবনকারীকে এক মাসের জেল

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২৩৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে এক কেজি গাঁজাসহ জেমস প্রকাশ মন্ডল (৫৫) নামের এক মাদক ব্যবসায়ী ও শাহির (৪৫) নামের অপর এক মাদকসেবীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের চার্চ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ আটক করা হয়।

মাদক ব্যবসায়ী জেমস প্রকাশ মন্ডল উপজেলার জুগিন্দা গ্রামের অমরেন্দ্র মন্ডলের ছেলে। সেবনকারী শাহির আলী উপজেলার ঢেপা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

মাদক সেবনকারী শাহির আলীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা আরোপ করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা শাহির আলীকে এ দন্ডাদেশ দেন। শাহির আলীকে আজ সোমবার (৫ মে) দুপুরে গাংনী থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মদনমোহন সাহা সোমবার (৫ মে) বেলা ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলাধীন জুগিন্দা গ্রামের চার্চ এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শাহির নামের এক মাদক সেবনকারীকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে জেমস প্রকাশ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে শয়ন কক্ষের ভেতর থেকে হলুদ স্কচটেপ দিয়ে মোড়ানো একটি পোঁটলায় এক কেজি গাঁজাসহ জেমস প্রকাশ মন্ডলকে আটক করেন। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

মাদক কারবারি জেমস প্রকাশ মন্ডল দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে তার এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে বলেও মন্তব্য করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।

আটক মাদক কারবারী জেমস প্রকাশ মন্ডলের বিরুদ্ধে‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo