বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

মেহেরপুরে ট্রাক ও মাইক্রোবাসের ধাক্কায় নারী ও চালকসহ নিহত ৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬৪৭ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মেহেরপুরের গাংনীতে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কায় নারী ও চালকসহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শুকুরকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো গাংনী পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ড পশ্চিম মালসাদহ টেপি পাড়ার ফকিরপাড়ার মোজাম্মেল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর প্রাইমারি স্কুল পাড়ার নজরুল ইসলামের স্ত্রী লালবুড়ি (৪২) এবং গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের জলি বিল খালপাড়ার কিবরিয়া হোসেনের ছেলে শাহীন (৪০)

গাংনী থানা অফিসার ইনচার্জ বাণী ইসরাইল বুধবার (৭ মে) বেলা ১১ টায় এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ছয় জন যাত্রী নিয়ে মাইক্রোবাস চালক জামাল উদ্দিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে নওদা হোগলবাড়িয়া শুকুরকান্দি পুলিশ সেডের কাছে পৌঁছালে মাইক্রোবাসের সামনে থাকা ট্রাক হঠাৎ করে ব্রেক করলে মাইক্রোবাসের চালক জামাল উদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। ধাক্কায় জামাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়। মাইক্রোবাসে থাকা ছয় জন যাত্রীর মধ্যে শাহিন ও তার ফুফু লালবুড়ি গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিন ও লালবুড়িকে মৃত ঘোষণা করেন। বাকি যাত্রীরা আহত হলেও আশঙ্কামুক্ত বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এ দুর্ঘটনায় মাইক্রোবাসের সামনের অংশ ভেঙে দুমড়ে মুছে যায়।

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছালে বুধবার (৭ মে) বিকেল তিনটায় দাফন সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo