শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীর গাড়াবাড়িয়া গ্রামে জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর খুন, শ্যালক গুরুতর জখম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫৬৯ বার পঠিত

মেহেরপুররের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে জামাই সবুজের ছুরিকাঘাতে চাচা শ্বশুর ইলিয়াস হোসেন (৪৫) খুন হয়েছেন। একই ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন শ্যালক আব্দুল্লাহ।

নিহত ইলিয়াস হোসেন গাড়াবাড়িয়া গ্রামের স্কুল পাড়ার মৃত নেক্কার আলীর ছেলে এবং আব্দুল্লাহ একই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। জামাই সবুজ একই উপজেলার ষোলটাকা গ্রামের ময়নাল হক মেম্বারের ছেলে।

বুধবার দিবাগত রাত চারটা থেকে বৃহস্পতিবার (৮ মে) ভোর পাঁচটার মাঝামাঝি কোন এক সময়ে গাড়াবাড়িয়া শ্বশুরালয়ে এ ঘটনা ঘটে।

হত্যাকারী জামাই সবুজকে স্থানীয় জনতা উত্তম মধ্যম দিয়ে দড়ি দিয়ে বেঁধে আটকে রাখে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। নিহতের মরদেহ বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার পরপরই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ইউনিটের একটি টিম, গাংনী থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের স্ত্রী সালমা খাতুন জানান, প্রায় আট বছর পূর্বে সবুজের সাথে তার বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরে সে জানতে পারে সবুজ গোপনে নেশা করে এবং ইতোপূর্বে তার আরো একটি বিয়ে হয়েছিল। সবকিছু জানার পরেও ভাগ্যের নির্মম পরিহাস ভেবে সে সংসার করে যায়। সংসার চলাকালীন সময়ে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। যার নাম মুবিন (৫)। মুবিনকে এ বছর লাইসিয়াম স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে।

সালমা খাতুন আরোও জানায় প্রায় প্রতি রাতেই তার স্বামী সবুজ তিন তলার ছাদ থেকে নেশা করে গভীর রাতে ঘরে ঢুকে তার ওপর অত্যাচার করে এবং তাকে মেরে ফেলার জন্য উদ্ধত হয়। বিষয়টি তার শ্বশুর-শাশুড়িকে জানিয়েও কোনো ফল হয়নি। নিরুপায় হয়ে সে ১৫ দিন আগে মায়ের বাড়িতে চলে আসে। মায়ের বাড়িতে চলে আসলে তার স্বামী, শশুর- শাশুড়ি তার কোন খোঁজ খবর রাখে না। এমনকি ছেলেটার জন্য কোন কিছু পাঠায় না। এ অভিযোগও করে সালমা খাতুন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে সালমা খাতুন আরোও জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক চারটা থেকে সাড়ে চারটার মত হবে দরজায় সালমা নাম ধরে ডাকতে শুনি। ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী সবুজ আমাকে ঘর খোলার জন্য সালমা সালমা করে ডাকছে। আমি ঘর খুলি নাই। পরে আমার ভাই আব্দুল্লাহর ঘরের দরজায় ধাক্কা দিতেই ঘর খুলে দেয়। সে আব্দুল্লাহর ঘর হয়ে আমার সোবার ঘরের মধ্যে ঢুকে পড়ে। আমার কাছে এক গ্লাস পানি চাই। আমি পানি নিতে বাইরে যেতে চাইলে সে আমাকে বাইরে যেতে বারণ করে। আমি ঘর না খোলায় আমাকে মারার জন্য উদ্ধত হয়। আমার চাচা ঠেকাতে আসলে সে প্যান্টের পিছন থেকে ছুরি বের করে চাচার পেটে বেশ কয়েকটি আঘাত করে। চাচা মাটিতে লুটিয়ে পড়ে। আমার ভাই আব্দুল্লাহ তাকে নিবৃত করার চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে জখম করে।

আশেপাশের লোকজন এসে তাকে উত্তম মধ্যম দিয়ে বেঁধে ঘরের মধ্যে আটকে রাখে পুলিশে খবর দেয়। গুরুতর আহতাবস্থায় চাচা ও ভাইকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমার চাচা ইলিয়াস হোসেনকে মৃত ঘোষণা করেন। ভাই আব্দুল্লাহ বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সালমা খাতুন তার চাচার হত্যাকারী ও তার ভাইয়ের জখমকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অপরদিকে, সবুজকে উদ্ধার করে পুলিশি প্রহরায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ মেহেরপুর মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo