বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পিস্তল, ককটেল বোমা ও গাজা উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪০২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ টি পিস্তল ও ৫ টি ককটেল বোমা ও ২ পুরি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা। রোববার (১১ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মহেশপুর গ্রামের পাকা সড়কের পাশে আলাউদ্দিনের মেহগনি বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় উপরোক্ত মালামাল উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ক্যাম্প সূত্রের জানা গেছে, গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের চোখতলা মাঠে ডাকাতির উদ্দেশ্যে একদল দুষ্কৃতিকারী ককটেল বোমা প্রস্তুত করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর ফারহান এবং লেফটেন্যান্ট মিনহাজ এর নেতৃত্বে একটি অভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা ২টি মোটরসাইকেলে পালিয়ে যায়। এলাকাটি তল্লাশি করে ১টি পিস্তল, ৫টি ককটেল বোমা এবং ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তল, ককটেল বোমা ও গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo