শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

গাংনীতে আগুনে দগ্ধ শিশু পেল সরকারি সহায়তা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬৬৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান। সোমবার (৪ আগষ্ট) দুপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০ টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় আট বছর বয়সী একটি শিশুর সামনের ৮% অংশ পুড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শরীরের অবনতি

দেখা দিলে ২০২৪ সালের জুন মাসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাস থাকার চিকিৎসাধীন থাকার পর শরীরের উন্নতি দেখা দিলে, ব্যবস্থাপত্র দিয়ে ছাড়পত্র প্রদান করা হয়। তারপর থেকে প্রতি মাসে মাসে তাকে ঢাকাতে নিয়ে চেকআপ করাতে হচ্ছে এবং ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ চলমান রয়েছে।

আগুনে দগ্ধ শিশুটির মা জানান, তার স্বামী একজন ইটভাটার শ্রমিক। সারা বছর ইটভাটার কাজ চলে না। কখনো কখনো তাকে পাখি ভ্যান চালিয়ে সংসার চালাতে হয়। সংসারের বোঝাতো রয়েছে তারপরেও রয়েছে মেয়ের ওষুধ কেনার চাপ। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের কাছে ধার দেনা করে তিনি প্রায় তিন লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। এখনো ওষুধ চলমান রয়েছে।

আজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছ থেকে ১৫ হাজার টাকা পেয়ে তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে মেয়ের চিকিৎসা চালিয়ে নেওয়ার জন্য এখনো অনেক টাকার প্রয়োজন বলে জানিয়েছেন আগুনে দগ্ধ শিশুটির মা। তিনি কন্যা শিশুটিকে বাঁচাতে এলাকার বিত্তবান ও আরোও সরকারি সহযোগিতার কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo