বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯০৭ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য তথ্য না থাকা এবং লাইসেন্স ব্যতীত গ্যাস বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। সোমবার (১১ আগষ্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ব্যবসায়ী প্রতিষ্ঠান তিনটি হলো- বুলবুল মিষ্টান্ন ও ফল ভান্ডার, নিপা এন্টারপ্রাইজ ও হক ট্রেডার্স।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অঃ দাঃ) মোহাম্মদ মামুনুল হাসান সোমবার (১১ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, মেহেরপুর উপজেলার কুলবাড়িয়া এলাকায় তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানী গ্যাস, সার ও কীটনাশক তদারকি করা হয়।

অভিযানে পণ্যে যথাযথাভাবে  মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকার কারণে বুলবুল মিষ্টান্ন ও ফল ভান্ডারের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭ ধারা অনুসারে ৫ হাজার, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স গ্রহণ ব্যতিত গ্যাস বিক্রি করা ও যথাযথাভাবে  মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ ও ৫২ ধারা অনুসারে মেসার্স নিপা এন্টারপ্রাইজের মালিককে ২০ হাজার টাকা এবং একই ধরনের অপরাধে একই আইনের ৫২ ধারা অনুসারে হক ট্রেডার্সের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। প্রতিষ্ঠানসমূহকে অভিযানকালে পরিলক্ষিত অন্যান্য ত্রুটিগুলো আগামী এক সপ্তাহের মধ্যে সংশোধনের নির্দেশনা দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির মেহেরপুর জেলা সহকারী পরিচালক (অঃ দাঃ) মোহাম্মদ মামুনুল হাসান। নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo