সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

মেহেরপুরে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১১১১ বার পঠিত

একটি পিস্তল ম্যাগজিন ও ৪টি তাজা গুলিসহ ইমান আলী (৫৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। শুক্রবার (১৫ আগষ্ট) রাত ১০ টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। ইমান আলী শিবপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।

শনিবার (১৬ আগষ্ট) দুপুরে র‍্যাব ১২, মেহেরপুর সিপিসি ৩ অফিস কর্তৃক বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শোধমেহেরপুর সিপিসি ৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমান আলীর বাড়ির থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও চারটি গুলিসহ তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক আসামী দীর্ঘদিন ধরে জব্দকৃত অবৈধ অস্ত্রটি এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড এবং আধিপত্য বিস্তার করার জন্য সে নিজ দখলে রেখেছিল। আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র এবং মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানা যায় র‍্যাব অফিস থেকে।

এ ঘটনায় ইমান আলীর বিরুদ্ধে মুজিবনগর থানায় অস্ত্র ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo