শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ঘোষণা
কুষ্টিয়ায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ প্রান্তিক মানুষ বালুভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার চার মাস ধরে ওষুধশূন্য ৩৫ কমিউনিটি ক্লিনিক, সেবা বঞ্চিত গাংনীর গ্রামাঞ্চল এক মাসে ৮২ মোবাইল ও নগদ টাকা উদ্ধার, প্রশংসায় মেহেরপুর জেলা পুলিশ মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার গাংনীতে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাজারে উঠতে শুরু করেছে মোজাফফরপুরী (আটি) লিচু, দাম চড়া-ক্রেতা কম দুই দিনের ব্যবধানে মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুটে আতঙ্ক মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর থেকে অনলাইন জুয়ার এজেন্ট ও সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি আক্তারুল ইসলাম ওরফে আখতারুজ্জামান ফিলসনকে (৫৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত ফিলসন মুজিবনগর থানার কোমরপুর (ক্লাবপাড়া)’র মৃত দেলবার আলীর ছেলে।
শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর (ক্লাবপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত ফিলসনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। মুজিবনগর থানার মামলা নং-০৩, তারিখ ৪ নভেম্বর ২০২৫ এবং মামলা নং-০৪, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬-এ সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় তাকে আসামি করা হয়। এছাড়া গাংনী থানার মামলা নং-১৫, তারিখ ১৩ এপ্রিল ২০২৫-এ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ১৫(৩)/২৫-ডি ধারায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
পুলিশের দাবি, আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে বিকাশ, নগদ, রকেট ও উপায় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন করতেন ফিলসন। এছাড়া ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo