বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬ গাংনীর সাহারবাটি গ্রামে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন গাংনীতে ১ হাজার ৫০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার গাংনীতে অধিক মূল্যে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

গাংনীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করলেন এমপি খোকন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মহান স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহণ করা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। শনিবার বিকেলে উপজেলার বামন্দী বাজার এলাকার প্রাক্তন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মার্কেটের দ্বিতীয় তলায় এই শীতবস্ত্র বিতরণ করা হয় ।

বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ নুরুল হুদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার।

এ সময় গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, নিহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশারসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo