রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ইয়াবা ও হেরোইনসহ মনিরুল আটক গাংনীতে ধানের গোলার নিচে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ভেসে গেল ২০ লাখ টাকার মাছ টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান

গাংনীতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৮৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে চােরাচালান প্রতিরােধ ও আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগষ্ট) বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রানী, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, উপজেলা মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুনতাজ আলী প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo