বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে ঘরের আড়ায় মিলল স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ঘরের আড়া থেকে রুবিনা খাতুন (১৬) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নিজ শয়ন কক্ষের বাঁশের আড়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রুবিনা খাতুন উপজেলার হাড়িয়াদহ গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও হাড়িয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

রায়পুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সদস্য রাজু আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রুবিনা খাতুনের পরিবারের লোকজন তার বিয়ের দিনক্ষণ ঠিক করেছিল। কিন্তু রবিনা খাতুন ওই বিয়েতে রাজি ছিল না। সে কারণেই হয়তো এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গলায় ফাঁস নিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo