মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪২১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩-তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (০৮ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি পালনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সরকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।

নার্গিস সুলতানা নির্জনার সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু। জাতীয় পার্টি (জেপি)’র জেলা সভাপতি আব্দুল হালিম, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রকিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক প্রমুখ।

আলোচনা সভার শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত গরিব অসহায় নারীদের মাঝে ৮টি সেলাই মেশিন ও উপজেলা পরিষদের অর্থায়নে ১৪ টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ১৬০টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo