মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনী পৌর সুপার মার্কেট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি সাগর

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী পৌর সুপার মার্কেট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২ টায় শহরের ঐতিহ্যবাহী কাঁচা বাজার সংলগ্ন স্থানে এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর। নির্ধারিত মোট ৮১ শতক জমির মধ্যে ৩৭ শতক জায়গার ওপর ভবন নির্মাণ করা হবে। বাকি জমিতে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। এ ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ২৯ লাখ টাকা। ষষ্ঠ তলা বিশিষ্ট এ মার্কেট ভবনে প্রাথমিকভাবে বেজমেন্টেসহ দোতলা নির্মাণ করা হবে।

পৌরসভার সহকারী প্রকৌশলী শামীম রেজা জানান, কার্যাদেশের মেয়াদ ধরা হয়েছে এক বছর। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিমিটেড।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। পৌর মেয়র আহমেদ আলী, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন।

এ সময় মেহেরপুর গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ হাসিব, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আসিকুজ্জামান পিন্টু, মেহেরপুর জেলা ছাত্র লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইমরান হাবিব সহ ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।

উদ্বোধনে শেষাংশে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের পেশ ইমাম জাহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo