রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা
পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে গাংনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪ বোর্ডের নির্দেশে ১২ বছর পর স্বপদে পুনর্বহাল মেহেরপুর কুতুবপুরের অধ্যক্ষ সুন্নত আলী মানবিকতার হাত বাড়াল এনসিপি, গাংনীতে ইফতার ও খাদ্যসামগ্রী পেল শতাধিক পরিবার মেহেরপুর সীমান্তসংলগ্ন ধানক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ গাংনীতে ভিজিএফ চাল নিয়ে জামায়াত–বিএনপির হট্টগোল, পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল মেহেরপুরের মুজিবনগরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরে ইয়েস বাংলাদেশ এর উদ্যোগে গাছের চারা বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৯৩ বার পঠিত

মেহেরপুরে দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে ইয়ূথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস), বাংলাদেশ নামের একটি বেসরকারি সংগঠনের সদস্যবৃন্দ। সবুজ আন্দোলন নামে অপর একটি সংগঠন এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতায় করেন।

শুক্রবার বিকেলে সদর উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার জনগণের মাঝে গাছের চারাগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইয়ূথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস), বাংলাদেশ এর মেহেরপুর জেলা আহবায়ক মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার এস এম মেহেরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার হোসেন।


সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জাবের শান্ত’র সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলন বাংলাদেশ এর পরিচালনা পরিষদের পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক বাবুল আক্তার মিঠু, আব্দুস সালাম, সাইদুর রহমান, মতিউর রহমান প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইয়ূথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস), বাংলাদেশ সারা বাংলাদেশে শিশু এবং যুবকদের অধিকার আদায়ে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo