বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মানবিকতার হাত বাড়াল এনসিপি, গাংনীতে ইফতার ও খাদ্যসামগ্রী পেল শতাধিক পরিবার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৫৯ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুরের গাংনীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এনসিপি। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের মাঝে উন্নত মানের ইফতার ও খাদ্যসামগ্রী ‘উপহার’ হিসেবে বিতরণ করা হয়।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও সংগঠনটি রমজানের শুরুতেই দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। খাদ্যসামগ্রী হাতে পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি পরিবারের জন্য প্রস্তুত করা উপহারের বস্তায় ছিল নিত্যপ্রয়োজনীয় ১০ ধরনের খাদ্যপণ্য। এর মধ্যে রয়েছে—৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি ময়দা, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট সেমাই এবং ৫০০ গ্রাম উন্নত মানের খেজুর।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলা সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ। এ সময় তিনি বলেন, “রমজান মাস হচ্ছে সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের সামর্থ্যবানদের উচিত এই পবিত্র সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রতি বছরের মতো এবারও আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।”

রমজানের শুরুতেই এমন পুষ্টিকর ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলো। তারা এনসিপির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এদিকে এনসিপির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহলও। তাদের মতে, সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং সমাজে মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo