বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সোনা সভাপতি ও মতিয়ার সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ১০৯১ বার পঠিত

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে সোমবার ভোরের দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফলে বর্তমান সভাপতি আহসান হাবিব সোনা ও সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান পুনঃনির্বাচিত হয়েছেন।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ৩ হাজার ৯৪৭ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে বর্তমান সভাপতি আহসান হাবীব সোনা ১ হাজার ৬২৪ ভোট (চেয়ার প্রতীক) পেয়ে পুনঃনির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিপ্রার্থী এম এ কুদ্দুস (বাস) মার্কা প্রতীকে ১ হাজার ৪৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মতিউর রহমান (ডাব প্রতীক) ১ হাজার ৫৪৫ ভোট পেয়ে পুনঃ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীপ্রার্থী মনিরুল ইসলাম (বৈদ্যুতিক বাল্ব) প্রতীকে ১ হাজার ১৫২ ভোট পেয়েছেন।

এছাড়া কার্যকরী সভাপতি পদে নজরুল ইসলাম (উড়োজাহাজ প্রতীক) ১ হাজার ১২৭ ভোট, সহ-সভাপতি পদে মাহবুব এলাহী (গোলাপ ফুল প্রতীক) ৯০৩ ভোট, যুগ্ম সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সবুজ (মোবাইল ফোন প্রতীক) ১ হাজার ৪৮২ ভোট,  সহ-সম্পাদক পদে এরশাদ আলী (ঘোড়া প্রতীক) ১হাজার ১১৩ ভোট, কোষাধ্যক্ষ পদে মিন্টু (চাঁদ-তারা প্রতীক)১ হাজার ৪৭১ ভোট,
প্রচার সম্পাদক পদে মোহাম্মদ সেন্টু (মাইক প্রতীক) ১ হাজার ২৩০ ভোট, লাইন সম্পাদক পদে মুন্না (টুপি প্রতীক) ৭৩১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে রমিজ উদ্দিন (সেলাই রেঞ্জ প্রতীক) ৯২৫ ভোট, সহ-সাংগঠনিক সম্পাদক পদে বকুল শেখ (ট্রাক্টর প্রতীক) ৭৬২ ভোট, শ্রমিক কল্যাণ সম্পাদক পদে রেজাউল হক (কবুতর প্রতীক) ৫৪৭ ভোট, নির্বাহী সদস্য পদে শরিফুল ইসলাম (খেজুর খেজুর গাছ প্রতীক) ৯৩০ ভোট, বাচ্চুমিয়া আনারস প্রতীক ৭৩২ ভোট এবং আনারুল ইসলাম (আম প্রতীক) ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo