শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে গাংনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪ বোর্ডের নির্দেশে ১২ বছর পর স্বপদে পুনর্বহাল মেহেরপুর কুতুবপুরের অধ্যক্ষ সুন্নত আলী মানবিকতার হাত বাড়াল এনসিপি, গাংনীতে ইফতার ও খাদ্যসামগ্রী পেল শতাধিক পরিবার মেহেরপুর সীমান্তসংলগ্ন ধানক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ গাংনীতে ভিজিএফ চাল নিয়ে জামায়াত–বিএনপির হট্টগোল, পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল মেহেরপুরের মুজিবনগরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা গাংনীতে লাল পাম উইভিলের ভয়াবহ আক্রমণ: তাল গাছ রক্ষায় বৈজ্ঞানিক টিমের জরুরি অভিযান

গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া গ্রামে মাটি নামাতে গিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের স্পর্শে ড্রামট্রাক চালক মহিরুল ইসলামের (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সজিব (৩০) নামে ড্রামট্রাকের এক হেল্পার গুরুতর আহত হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে পোড়াপাড়া গ্রামের ময়নাল হকের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিরুল ইসলাম গাংনী উপজেলার তেরাইল গ্রামের পশ্চিম পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে। আহত সজিব ছাতিয়ান গ্রামের লাল্টু মিয়ার ছেলে।
নিহতের ভাই রবিউল ইসলাম জানান, জীবিকার তাগিদে গভীর রাতে অন্য গ্রাম থেকে ড্রামট্রাকে করে মাটি এনে পোড়াপাড়া গ্রামের ময়নাল হকের ইটভাটায় সরবরাহ করছিলেন মহিরুল। রাত দুইটার দিকে ট্রাক থেকে মাটি নামানোর সময় ইটভাটার উপর দিয়ে চলে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানতাবশত ড্রামট্রাকের বডি স্পর্শ করে। মুহূর্তেই ট্রাকটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।
তিনি বলেন, “চোখের পলকে সব শেষ হয়ে গেল। বিদ্যুতের আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই আমার ভাই মারা যায়। পাশে থাকা হেল্পার সজিব ট্রাক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।”
এ সময় বৈদ্যুতিক ফিউজ পড়ে গিয়ে পুরো এলাকায় অন্ধকার নেমে আসে। হেল্পার সজিবের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রাসেল রানা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) অঙ্কুশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক তারে স্পর্শে নিহত ড্রামট্রাক চালক মহিরুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে। আহত হেল্পার সজিবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo