রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
ঘোষণা
পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে গাংনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪ বোর্ডের নির্দেশে ১২ বছর পর স্বপদে পুনর্বহাল মেহেরপুর কুতুবপুরের অধ্যক্ষ সুন্নত আলী মানবিকতার হাত বাড়াল এনসিপি, গাংনীতে ইফতার ও খাদ্যসামগ্রী পেল শতাধিক পরিবার মেহেরপুর সীমান্তসংলগ্ন ধানক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ গাংনীতে ভিজিএফ চাল নিয়ে জামায়াত–বিএনপির হট্টগোল, পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল মেহেরপুরের মুজিবনগরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

গাংনীতে উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় পৌরসভা বিজয়ী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ১০১৪ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় পৌরসভা বিজয়ী হয়েছে। বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী ফুটবল মাঠে পৌরসভা বনাম সাহারবাটি একাদশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন। গাংনী মহিলা ডিগ্রী কলেজ প্রভাষক মনোয়ার হোসেনের উপস্থাপনায় এ সময় পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম, পৌর কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভা ও ৯টি ইউনিয়ন মিলে মোট ১০টি টিমের মধ্যে দু’টি ভেনুতে ২৮/০৫/২০২১ ইং তারিখে শুরু হয়ে ০২/০৬/২০২১ তারিখে শেষ হয়। ভেন্যু দুটি হল- জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ ও গাংনী পাইলট মাধ্যমিক ফুটবল মাঠ। পৌরসভা বনাম সাহারবাটি একাদশের মধ্যকার ফাইনাল খেলাটি গাংনী ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আতর আলী। খেলা পরিচালনায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল হক, সহকারী রেফারি হিসেবে ইয়াসির আরাফাত বিপ্লব ও আব্বাস আলী।
ফাইনাল খেলায় পৌরসভা একাদশ সাহারবাটি ইউনিয়ন ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করেছে।
খেলা শেষে উভয় দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo