সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীতে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৯৯২ বার পঠিত

পানিতে ডুবে শান্তা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব পোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শান্তা পোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ও রাজমিস্ত্রি শামীম হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার পর থেকে শান্তার পরিবারের লোক তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির অদূরে ময়নাল এর ইট ভাটার পার্শ্বে গর্তে নেমে শান্তার দাদা সাফায়েত হোসেন তার অচেতন দেহ খুঁজে পান। এ সময় অচেতন দেহ উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হামিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে খনন করা গর্তের মালিক ওই গ্রামের মৃত করিম মেম্বারের ছেলে বুলু মাস্টার। বৃষ্টির পানিতে গর্ত ভরাট হয়ে গেছে। গর্তের বিষয়টি বুঝতে না পেরে সাঁতার না জানা শান্তা অসাবধানবশত কোনভাবে হয়তো গর্তের মধ্যে পড়ে গিয়ে পানিতে তলিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, পানিতে ডুবে শান্তা নামের এক স্কুলছাত্রীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo