রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২২৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে বসতবাড়ির দ্বিতীয় তলার ছাদে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নিচে পড়ে এক নির্মাণ‌ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে বামন্দী দাশপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
​নিহত শ্রমিকের নাম মিলন (২৮)। তিনি উপজেলার মটমুড়া ইউনিয়নের নওদা মটমুড়া গ্রামের সচিনের ছেলে। সম্প্রতি তিনি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তাঁর নতুন নাম রাখা হয়েছিল মো. মোমিনুর রহমান।
​স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে বামন্দী দাশপাড়ার বাসিন্দা মামুনের দুই তলা বসতবাড়ির ছাদে পানির ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন মিলন। হঠাৎ অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।
​প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বেদেন জানান, “দুপুরের দিকে হঠাৎ আমার বাড়ির টিনের চালের ওপর বিকট শব্দ শুনতে পাই। দ্রুত বাইরে এসে দেখি মিলন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে অবিলম্বে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়।”
​ক্লিনিক সূত্রে জানা যায়, মিলনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে কুষ্টিয়া নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
​এদিকে নওদা মটমুড়া গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তি আবু বক্কার জানান, “মিলন সম্প্রতি স্বপ্রণোদিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যেহেতু তাঁর পরিবার তাঁর এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং এতে কোনো আপত্তি নেই, তাই ইসলামি শরিয়াহ অনুযায়ী জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।”
​দুর্ঘটনার খবর নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, “বাড়ির ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​তরুণ এই শ্রমিকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo