রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ঘোষণা
পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে গাংনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪ বোর্ডের নির্দেশে ১২ বছর পর স্বপদে পুনর্বহাল মেহেরপুর কুতুবপুরের অধ্যক্ষ সুন্নত আলী মানবিকতার হাত বাড়াল এনসিপি, গাংনীতে ইফতার ও খাদ্যসামগ্রী পেল শতাধিক পরিবার মেহেরপুর সীমান্তসংলগ্ন ধানক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ গাংনীতে ভিজিএফ চাল নিয়ে জামায়াত–বিএনপির হট্টগোল, পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল মেহেরপুরের মুজিবনগরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

গাংনীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৮৩৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা ছাত্রলীগের আয়োজনে দিবসটি উপলক্ষে গাংনীর চৌগাছা নুরবাগ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মসজিদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, ছাত্রলীগ কর্মী সাকিব, সাব্বির, রিমন, বাধন, রিদয়সহ এতিমখানার শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ ২০০৮ সালের ১১ জুন ১১ মাস কারাভোগের পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাসমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই সময় কারাগারের অভ্যন্তরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য বিভিন্ন মহল থেকে তাঁকে মুক্তি দেওয়ার দাবি ওঠে। আওয়ামী লীগসহ অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকে দিনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo