বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক!

গাংনীর ভাটপাড়া বিএন কলেজে  মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১০৫৬ বার পঠিত

মেহেরপুর জেলার গাংনী উপজেলা ভাটপাড়া (কুঠি) বিএন কলেজে গত ২৮শে আগস্ট অনুষ্ঠিত মানববন্ধন এর প্রতিবাদে সংবাদস ম্মেলন করেছেন অত্র কলেজের সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ আ,ফ,ম আলিমুজ্জামান। সোমবার (৩০/০৮/২০২১) বেলা ১১ টার দিকে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গত ২৮ আগস্ট ২০২১ তারিখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ হিসেবে রয়েছেন তিনি। তাকে কোন প্রকার কারণ দর্শানো নোটিশ ছাড়া নিয়ম বহির্ভূতভাবে দুই দফা বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সমুহ প্রমাণিত না হওয়ায় গত ১২ই এপ্রিল ২০২১ তারিখে কলেজের বর্তমান সভাপতি ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক তাকে স্বপদে বহাল করেন। বারবার তাগাদা দেয়া সত্ত্বেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব-উল-আলম তার কাছে অদ্যাবধি দায়িত্ব হস্তান্তর করেননি।

এমতাবস্থায় কলেজের কাজের স্বার্থে, তিনি ও সভাপতির যৌথ স্বাক্ষরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কলেজের পাসওয়ার্ড পরিবর্তন করেন।
২০২১ সালের এইচ,এস,সি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য যশোর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, তাকে পরপর দুইদিন মোবাইল ফোনে পরীক্ষার্থীদের  ফরম পুরণের জন্য বলেন। কিন্তু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কিছু শিক্ষক তাকে কলেজের চাবী প্রদান এবং কলেজের প্রয়োজনীয় তথ্য দিতে অস্বীকৃতি জানায়।গত ২৯/০৮/২১ তারিখে এলাকার পরীক্ষার্থীদের তথ্য পাওয়ার জন্য মাইকিং করেছেন। কিছু সংখ্যাক শিক্ষক তার বিরুদ্ধে উপবৃত্তির অর্থ আত্মসাৎ এর মিথ্যা অভিযোগ আনেন। বিএন কলেজ প্যাডে
আমার বিরুদ্ধে ৫,৮৪,০০০/ টাকা ও ২০১৯ সালের অক্টোবর ও নভেম্বর দুই মাসের
ব্যয়কৃত ১,৪১,৪৭০/ টাকা আত্মসাৎ এর অভিযোগটি সর্ম্পূণ মিথ্যা দাবি করে এ সংক্রান্ত তথ্য প্রমাণ পেশ করেন। কলেজের সাবেক সভাপতি সেলিনা মমতাজ কাকলী ও অভ্যান্তরীন আয়-ব্যয় নিরীক্ষণ কমিটির প্রত্যায়ণপত্র প্রমাণ করে যে, অভিযোগটি সত্য নয়।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে বলেন গত ২০ বছর বিনা পারিশ্রমিকে
অধ্যক্ষ হিসেবে বিএন কলেজের দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করে
আসছেন তিনি। উক্ত সময়ে তার বিরুদ্ধে কোন অভিযোগ ছিলনা। এখন এমপিও ভুক্তির চেষ্টা চলছে এই সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে বিভিন্ন অভিযোগ করা হচ্ছে। তিনি নিজেকে সর্ম্পূন নির্দোষ দাবি করেন। কলেজকে সুন্দরভাবে পরিচাললার জন্য ও এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পুরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংবাদকর্মীদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo