শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে গাংনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪ বোর্ডের নির্দেশে ১২ বছর পর স্বপদে পুনর্বহাল মেহেরপুর কুতুবপুরের অধ্যক্ষ সুন্নত আলী মানবিকতার হাত বাড়াল এনসিপি, গাংনীতে ইফতার ও খাদ্যসামগ্রী পেল শতাধিক পরিবার মেহেরপুর সীমান্তসংলগ্ন ধানক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ গাংনীতে ভিজিএফ চাল নিয়ে জামায়াত–বিএনপির হট্টগোল, পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল মেহেরপুরের মুজিবনগরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা গাংনীতে লাল পাম উইভিলের ভয়াবহ আক্রমণ: তাল গাছ রক্ষায় বৈজ্ঞানিক টিমের জরুরি অভিযান মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা 

গাংনী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে লিংকন সভাপতি পাভেল (পুনঃ) সাধারণ সম্পাদক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৬১৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক সময়ের কাগজ, বিডি স্টার নিউজের জেলা প্রতিনিধি ও মেহেরপুরের কন্ঠ ডট কম এর সম্পাদক ও প্রকাশক এম এ লিংকন সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে পুনরায়

নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের গাংনী প্রতিনিধি ও কাজলা নিউজের প্রকাশক নুরুজ্জামান পাবেল।

প্রায় দুই বছর পর রোববার (৬ নভেম্বর) উপজেলা প্রেসক্লাবে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে দুপুর ০১টা পর্যন্ত।

নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ১জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সম্পাদক পদে ১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১জন, অর্থ সম্পাদক পদে ১জন ও দপ্তর সম্পাদক পদে ১জন, প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচনে ১৫ জন ভোটারের মধ্যে সকলেই ভোটাধিকার প্রয়োগ করেন। মোট প্রাপ্ত ভোটে প্রার্থীদের মধ্যে সভাপতি পদে এম এ লিংকন ০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলা নিউজ ২৪ ডট কম এর জেলা প্রতিনিধি জুলফিকার আলী কানন পেয়েছেন ৬ ভোট এবং দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি হারুন অর রশিদ রবি পেয়েছেন ০১ ভোট।

সাধারণ সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের গাংনী প্রতিনিধি নুরুজ্জামান পাভেল ০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি লিটন মাহমুদ পেয়েছেন ০৬ ভোট।

এছাড়াও সহ-সভাপতি পদে দৈনিক গণকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, যুগ্ম সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম কবি, সাংগঠনিক সম্পাদক পদে ডিটেকটিভ নিউজের জেলা প্রতিনিধি রাসেল আহমেদ, অর্থ সম্পাদক পদে দৈনিক ডেসটিনি পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুল্লাহ আল গালিব ও দপ্তর সম্পাদক পদে পল্লী টিভির জেলা প্রতিনিধি এজাজ উদ্দিন ছোটন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সূর্যোদয় প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক মোহাঃ আবুল কাশেম।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে জেলা ও উপজেলার বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo