শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে গাংনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪ বোর্ডের নির্দেশে ১২ বছর পর স্বপদে পুনর্বহাল মেহেরপুর কুতুবপুরের অধ্যক্ষ সুন্নত আলী মানবিকতার হাত বাড়াল এনসিপি, গাংনীতে ইফতার ও খাদ্যসামগ্রী পেল শতাধিক পরিবার মেহেরপুর সীমান্তসংলগ্ন ধানক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ গাংনীতে ভিজিএফ চাল নিয়ে জামায়াত–বিএনপির হট্টগোল, পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল মেহেরপুরের মুজিবনগরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা গাংনীতে লাল পাম উইভিলের ভয়াবহ আক্রমণ: তাল গাছ রক্ষায় বৈজ্ঞানিক টিমের জরুরি অভিযান

ভোরের কাগজ পত্রিকার প্রকাশক, সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৮২৭ বার পঠিত

ভোরের কাগজ পত্রিকার প্রকাশক, সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মেহেরপুর সাংবাদিক সমাজ। শনিবার (২৮ মে) বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রেসক্লাবের সামনে পাকা সড়কের পাশে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক ভোরের কাগজে মাদক কারবারির তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জেরে পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহম্মদ রুহুল আমিন ও কুমিল্লার ভোরের কাগজ প্রতিবেদক এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে কুমিল্লা জজ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, বাংলা টিভি ও ঢাকা পোস্টের মেহেরপুর প্রতিনিধি আক্তারুজ্জামান এর সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি যুগান্তর পত্রিকার মেহেরপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযম, সাধারণ সম্পাক ও ইত্তেফাক প্রতিনিধি মাহাবুব চান্দু, দৈনিক সংবাদ পত্রিকার মেহেরপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি আবু সাইদ, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, মাছরাঙা টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইত্তেফাক পত্রিকার গাংনী প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম, সময়ের আলো পত্রিকার প্রতিনিধি তৌহিদ দোলা রেজা, সাংবাদিক মোজাহিদ মুন্না, জবাবদিহি পত্রিকার প্রতিনিধি এ সিদ্দিকী শাহিন, ভোরের কাগজ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মর্তুজা ফারুক রুপক, মুজিবনগর প্রতিনিধি হাসান মোস্তাফিজুর রহমান।

সমাবেশে হয়রানি মূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা। এছাড়াও বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠ রোধ করা যাবে না। আমরা শত বাধা বিপত্তির মুখে দাড়িয়েও আমরা সাদাকে সাদা আর কালোকে কালো বলবো। যথেষ্ট তথ্য প্রমান থাকার পরও মিথ্যা মামলা করা মানে সাংবাদিকদের দমিয়ে রাখার বৃথা চেষ্টা। মামলা প্রত্যাহার করা না হলে স্বাধিনতার সুতিকাগার এই মুজিবনগর মেহেরপুর থেকে দুর্বার আন্দোলন গড়েতোলা হবে।

এ সময় মানববন্ধন ও সমাবেশে মেহেরপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও কালের কন্ঠ পত্রিনিধি ইয়াদুল মোমিন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি নাসের চৌধুরি, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন, সিনিয়র সাংবাদিক মেহের আমজাদ, সাংবাদিক জি এফ মামুন লাকি, আমাদের অর্থনিতি পত্রিকার প্রতিনিধি মাসুদ রানা, বর্তমান পত্রিকার প্রতিনিধি আতিক স্বপন, ঢাকা মেইল প্রতিনিধি তোফায়েল হোসেন, মেহেরপুর প্রতিদিন এর সিনিয়র রিপোর্টার ও আমাদের নতুন সময় প্রতিনিধি সিরাজুদ্দোজা পাভেল, সাংবাদিক আতাউর রহমান, মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার মেহেরাব হোসেন, দৈনিক অধিকার প্রতিনিধি শাকিল রেজা, সাইমুন আহাম্মেদ, দৈনিক আকাশ খবর প্রতিনিধি ফয়সাল আহাম্মেদ, সাংবাদিক সুজন শাহ, নয়ন আহাম্মেদ, সময়ের সমিকরণ প্রতিনিধি সোহানুর রহমান সোহান, মেহেরপুর নিউজ এর মুজিবনগর প্রতিনিধি ডালিম সরোয়ারসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাদকবিরোধী অভিযানের আগে ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীর্ষ মাদক কারবারি ও এর পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করা হয়। ওই তালিকায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের নাম রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে গত ১৫ মে ভোরের কাগজে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এর জের ধরেই মিথ্যা মানহানির মামলা করেছেন রিফাত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo