মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরে লকডাউনে কাঁচাবাজারে আগুন

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৯৫৭ বার পঠিত

জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কমিটি ও সরকারের বেঁধে দেওয়া ১৫ দিনের লকডাউন শুরু করার পর থেকেই মেহেরপুরের কাঁচাবাজারে যেন আগুন লেগেছে। গোল আলু ব্যতীত প্রত্যেকটি তরিতরকারির দাম বেড়ে ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। কাঁচাবাজারে আড়তের তুলনায় খুচরা বাজারের দামে বেশ ফারাক ।

ব্যবসায়ীরা বলছেন আমদানি কম। ব্যবসায়ীদের এ দাবির তীব্র সমালোচনা করে ক্রেতারা বলছেন এটা অজুহাত মাত্র মূলত এসব ব্যবসায়ীদের কারসাজি। মেহেরপুর জেলায় ২৪ জুন থেকে লকডাউন শুরু হয়েছে।

লকডাউনে কেবলমাত্র কাঁচা বাজার এবং মুদিখানার দোকান সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা রাখার কথা। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে  আলু বাদে প্রত্যেকটি তরিতরকারির দাম অনেকাংশে বৃদ্ধি করেছেন। কাঁচা তরিতরকারি কিনতে ক্রেতাসাধারণকে হিমশিম খেতে হচ্ছে।

সোমবার সকালের দিকে মেহেরপুর শহরের বড়বাজার এবং হোটেল বাজার শাহ আলম পৌর মার্কেট ঘুরে দেখা গেছে গোল আলু পূর্বের দর ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত পাঁচ দিনে অন্য সকল তরিতরকারি কেজিপ্রতি ১০ থেকে ১২ টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে।

একই সাথে ঈদুল আযহাকে সামনে রেখে আদা কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকায় বেড়ে গেছে।

তবে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট থেকে রেহাই পেতে কাঁচা বাজারে মনিটরিং করার জোর দাবি জানিয়েছেন ক্রেতা সকল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo