সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

মেহেরপুর র‍্যাবের অভিযানে ১২ মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০০৫ বার পঠিত

চুয়াডাঙ্গার সদর উপজেলার বিভিন্ন মেয়াদে ১২টি মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত পলাতক আসামী শেখ লুৎফর রহমান জুয়েল (৩৩) কে  গ্রেফতার করেছে মেহেরপুর সিপিসি- ৩ র‍্যাবের সদস্যরা। সােমবার (১৮ মার্চ) রাত ৭টার দিকে  চুয়াডাঙ্গা সদর থানাধীন পৌরসভার কেদারগঞ্জ বাজারের মহিলা কলেজ রোডে অবস্থিত ইফতি ট্রেডার্স এ্যান্ড ক্রাউন সিমেন্ট দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লুৎফর রহমান জুয়েল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকার আব্দুল ওহবের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ  মনিরুজ্জামান মেহেরপুর র‌্যাব-১২ সিপিসি-৩ মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকার আব্দুল ওহবের ছেলে শেখ লুৎফর রহমান জুয়েল বিভিন্ন মেয়াদে ১২টি মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত পলাতক আসামী। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল। সোমবার (১৮ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানাধীন পৌরসভার কেদারগঞ্জ বাজারের মহিলা কলেজ রোডে অবস্থিত ইফতি ট্রেডার্স এ্যান্ড ক্রাউন সিমেন্ট দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সাতক্ষীরার কালিগঞ্জ থানায় তাকে হস্তাস্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo