শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ঘোষণা
বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের

আজ বুধবার থেকে গণপরিবহনে ৬০ শতাংশ বাড়তি ভাড়া 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৫৫১ বার পঠিত

আজ বুধবার থেকে গণপরিবহনে ৬০ শতাংশ বাড়তি ভাড়া কার্যকর। ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলার শর্তে গণপরিবহনের ভাড়া ৬০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

এর আগে সোমবার (২৯ মার্চ) গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে নির্দেশনা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ বিষয়টি নির্দিষ্ট করা হয়েছে।

সরকারের এ নির্দেশনার পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের ওই সিদ্ধান্তের কথা তিনি জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত এ নিয়ে বিআরটিএসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়নি। এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে গত বছরের মতো নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়াতে হবে।’

মালিকদের ৬০ শতাংশ বাড়তি ভাড়া দাবির বিষয়টি রাতেই প্রস্তাব আকারে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠায় বিআরটিএ। সেই প্রস্তাবের ভিত্তিতেই আজ গণপরিবহনের ভাড়া ৬০ ভাগ বাড়ানোর বিষয়টি জানালেন মন্ত্রী।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ ঠেকাতে গত বছরও একই সিদ্ধান্ত গ্রহণ করেছিল সরকার। সে সময় দুই মাস বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo