সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

মেহেরপুরের আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে পাবনা থেকে গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৪ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের একটি হত্যা মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিপন আলী (৪৫)কে গ্রেফতার করেছে পাবনা র‍্যাব ও গাংনী থানা পুলিশের যৌথ টিম। সােমবার (১৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে পাবনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন উপজেলার আড়পাড়া গ্রামের আবুছদ্দীনের ছেলে। আদালত কর্তৃক সাজার রায় ঘোষণার পর থেকেই রিপন আলী পলাতক ছিল।

গাংনী থানা সূত্র জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরােধের জের ধরে বিগত ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারী আড়পাড়া গ্রামের আবুছদ্দীনের ছেলে রিপন আলী ও প্রতিবেশী মহাসিন আলীর পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রতিপক্ষের হামলায় মহাসিন আলী গুরুতভাবে আহত হয়ে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহত মহাসিন আলীর পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং- এস/সি, ০৬/২০০৮। পেনাল কোডের ৩০২ ও ৩২৪ ধারায় রিপন আলীকে প্রধান আসামি করে ৪ জনের নামে মামলা দায়ের করা হয়। মামলার রায়ে একজন আসামীকে বেকসুর খালাস দেয়া হলেও রিপন আলীকে আমৃত্যু কারাদন্ডসহ বাকি আসামীদের বিভিন্ন মেয়াদে সাজার রায় ঘোষণা করেন আদালত। মামলার রায়ের পর থেকেই রিপন পলাতক ছিল।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনােজিত কুমার নন্দী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার আড়পাড়া গ্রামের আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিপনকে পাবনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo