শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন “পৃথিবী যেন এক নরককুণ্ডে পরিণত” মেহেরপুরে ইমাম সেলিমের বিস্ফোরক মন্তব্য ঢাকা পোস্টে মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মাহাবুল ইসলাম মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেহেরপুরে জেনারেল হাসপাতালে এমপি তাজউদ্দিন খানের মতবিনিময় সভা গাংনীতে টিসিবি পণ্য বিক্রয় সংক্রান্ত ঘোষণা গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ৪৯৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক

মেহেরপুরের জয়পুর সীমান্তে কলা গাছের ঝোপে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর সীমান্তে কলা গাছের ঝোপ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) বিকেলে ভারতীয় ৯৮ থ্রী এস সীমান্ত পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়পুর গ্রামের আগ্রাগাড়ির মাঠে জনৈক হান্নান হটনগরীর শ্যালােমেশিনের পাশে কলাগাছের ঝােপ থেকে লাশ উদ্ধার করেন। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ থেকে ৬০ বছর।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল দত্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জয়পুর গ্রামের মাঠে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে রয়েছে এমন খবর পেয়ে পুলিশের একটিদল সেখানে পৌঁছে সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এমন একটি লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধারের সময় লাশের সামনে একটি খাবারের বক্স এবং হিন্দি ও ইংরেজিতে Rail neer লেখা পানির বোতল এবং একটি বিস্কুটের প্যাকেট পড়ে থাকতে দেখা গেছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা সম্ভব হয়নি। এ বিষয়ে মুজিবনগর থানায় একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo