রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

“পৃথিবী যেন এক নরককুণ্ডে পরিণত” মেহেরপুরে ইমাম সেলিমের বিস্ফোরক মন্তব্য

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, “বিশ্বজুড়ে আজ দুর্বলের ওপর সবলের অত্যাচার, দরিদ্রের ওপর ধনীর বঞ্চনা এবং শাসকের জুলুম অব্যাহত রয়েছে। পৃথিবী যেন এক নরককুণ্ডে পরিণত হয়েছে।”

তিনি সাম্রাজ্যবাদী আগ্রাসন ও মুসলিম নিধনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় চরমভাবে ব্যর্থ হয়েছে।”

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি দাবি করেন, দেশে অপরাধের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা ও মামলা জটের কারণে মানুষ কাঙ্ক্ষিত ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে সহিংসতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, “গ্যাং ভায়োলেন্স, প্রোপাগান্ডা এবং পরিকল্পিত হামলার ঘটনা সমাজকে অস্থির করে তুলছে।”

বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সমালোচনা করে ইমাম সেলিম বলেন, “ব্রিটিশদের প্রবর্তিত মানবসৃষ্ট রাজনৈতিক, বিচারিক ও অর্থনৈতিক ব্যবস্থা মানুষের কল্যাণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। স্বাধীনতার পর বহুবার সংবিধান সংশোধন হলেও মানুষের প্রকৃত মুক্তি আসেনি। তাই জাতির এই সংকট মোকাবেলায় আল্লাহর দীনভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।”

সংগঠনের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ এবং আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামসুজ্জামান মিলন। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo