বাংলাদেশের অন্যতম শীর্ষ অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট-এ মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মাহাবুল ইসলাম।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম ও সিনিয়র বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
মাহাবুল ইসলাম দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি পূর্বে দৈনিক সময়ের সমীকরণ, দৈনিক দেশতথ্যসহ একাধিক সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করেছেন এবং মাঠ পর্যায়ের প্রতিবেদনে দক্ষতার পরিচয় দিয়েছেন।
নিজের নিয়োগ প্রসঙ্গে মাহাবুল ইসলাম বলেন, “ঢাকা পোস্টের মতো একটি প্রতিষ্ঠানে যুক্ত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করব।”
এদিকে, তার এই নিয়োগে মেহেরপুর জেলার সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।