বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ঘোষণা
মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬ গাংনীর সাহারবাটি গ্রামে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন গাংনীতে ১ হাজার ৫০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় দুই কলেজ ছাত্রের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪০০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের সাথে সরাসরি ধাক্কায় দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) বিকেল ৪ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মেহেরপুরের গাংনী উপজেলার উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৯) এবং একই গ্রামের সৌদি আরব প্রবাসী সৌরভ হোসেন সেন্টুর ছেলে আব্দুল বাকী (১৯)। তারা দুজনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

পীরতলা গ্রামের গ্রাম্য পশু ডাক্তার আব্দুল আওয়াল জানান, সিয়াম ও বাকি নামে কলেজ পড়ুয়া দুই বন্ধু সুজোকি-১৬০ সিসি কালো রঙের মোটরসাইকেল যোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া- মেহেরপুর সড়কে আকুবপুর  ইটভাটা এলাকায় পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা রফ রফ এক্সপ্রেস যাত্রীবাহী বাসে সরাসরি ধাক্কা লেগে সিয়াম ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আব্দুল বাকিকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের সামনের অংশ ও দুমড়ে যায়। এলাকাবাসী বাসটিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর কক্সবাজার মেট্রো জ ০৪ ০০২১.

গাংনী থানা অফিসার বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসটিকে পুলিশ হেফাজত নেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo