সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৫৮০ বার পঠিত

মেহেরপুরে ফেনসিডিলসহ জাকির আটক

মেহেরপুরে ৪০ বোতল ফেনসিডিলসহ জাকির হোসেন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে জাকির হোসেনকে রাজাপুর এলাকা থেকে এসআই হাবিবুর রহমান (নিঃ) ও এএসআই মাহতাবউদ্দীন অভিযান চালিয়ে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জাকির হোসেন মেহেরপুর সদর উপজেলার ঝাঁ ঝাঁ গ্রামের পূর্বপাড়ার জাব্বারুল ইসলামের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর সদর উপজেলার রাজাপুর এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুর রহমান ও এ এস আই মহাতাবউদ্দীন অভিযান চালিয়ে জাকির হোসেনকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। আটককৃত জাকির হোসেনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo