মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীর ধানখোলা বাজারে নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৮৬৪ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা ধানখোলা বাজারে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ধানখোলা বাজারে শের মোহাম্মদ মার্কেটের দ্বিতীয় তলায় এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সাবেক সভাপতি রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ধানখোলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোতালেব, শরিফুল ইসলাম, আব্দুল কুদ্দুস, ইসলাম হোসেন, জিয়ারুল ইসলাম। অনুষ্ঠানে নব কমিটির সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ টোকন, কোষাধ্যক্ষ মহিবুল ইসলামসহ ধানখোলা বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশিষ্ট ব্যবসায়ী রেজানুর রহমান। পরে নব কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo