সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

গাংনীতে মাইক্রোবাস ও পাখি ভ্যানের সংঘর্ষে মারাত্মক আহত তমিজউদ্দিন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৯৫৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাইক্রোবাস ও পাখি ভ্যানের সংঘর্ষে তমিজউদ্দিন (৬২) নামের এক মাছ ব্যবসায়ী মারাত্মকভাবে আহত হয়েছে। রোববার সকাল ৯ টার দিকে উপজেলার চোখতোলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তমিজউদ্দিন পুরাতন মটমুড়া গ্রামের মরহুম আহম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তমিজউদ্দিন গাংনী মৎস্য আড়ৎ থেকে মাছ কিনে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে চোখতোলা নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে তমিজউদ্দিনকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তমিজউদ্দিনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তমিজউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তাকে ডাক্তারি পর্যবেক্ষণে রাখার জন্য ভর্তি রাখা হয়েছে। ঘাতক মাইক্রোচালক দ্রুত পালিয়ে যাওয়ার কারণে তাকে শনাক্ত ও আটক করা সম্ভব হয়নি হয়নি।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo