শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনীর জুগিন্দা খাঁ পাড়া ওয়াক্তিয়া মসজিদে তালা! মুসল্লিদের ভোগান্তি চরমে

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৮৮৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা খাঁ পাড়া ওয়াক্তিয়া মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় কয়েকজন ব্যক্তি। সোমবার এশার নামাজের পর রাতের কোন এক সময়ে এ তালা ঝুলানোর ঘটনা ঘটে। মসজিদটির জমিদাতা ও প্রতিষ্ঠাতা আজিজুল হকের নিকট থেকে মসজিদের নামে আরো এক কাঠা জমি রেজিষ্ট্রি করে নেয়ার দাবিতে মসজিদটিতে তালা লাগানো হয়েছে বলে স্থানীয়দের দাবি। এ বিষয়ে মসজিদের প্রতিষ্ঠাতা আজিজুল হক বাদি হয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আজিজুল জানান, তিনি ২০০২ সালে নিজে এক কাঠা জমি মসজিদকে দান করে মসজিদটি প্রতিষ্ঠা করেন। তারপর নিজ ও স্থানীয়দের সহযোগিতায় মসজিদটি পাকা করা হয়। গ্রামের একটি গোষ্ঠি প্রায়শই বিভিন্ন অজুহাতে মসজিদটি বন্ধ করে দেয়। তারা হলো- আঃ রহমানের ছেলে কামাল খাঁ, দেলোয়ার খাঁ, জামাল খাঁ তার ছেলে কাজল খাঁ, ইউসুব মৌলভীর ছেলে বুলু, খেদের আলীর ছেলে খলিলুর রহমান। তারা ইতোপূর্বে ২০১৮ সালেও এ মসজিদটি একবার বন্ধ করে দিয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় তা আবার খোলা হয়। কয়েক মাস আগে ধানখোলা ২ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে মফিজুল ইসলামের পক্ষে ভোট করায় ওই পক্ষটির প্রার্থী পরাজিত হয়। তার পর থেকে সবক্ষেত্রে তারা বিরোধিতা করে চলেছে। এরই ফল হিসেবে গতকাল সোমবার মসজিদের নামে আরো এক কাঠা জমি রেজিষ্ট্রি করে দিতে হবে তা না হলে মসজিদে তালা ঝুলানো হবে। এমন বাকবিতন্ডার পর রাতের কোন এক সময়ে প্রতিপক্ষরা মসজিদে তালা ঝুলিয়ে দেয়। এ বিষয়ে তিনি বাদি হয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ অভিযোগ অস্বীকার করে কাজল খাঁ তার পিতা জামাল খাঁ জানান, মসজিদের নামে আরো এক কাঠা জমি আজিজুল হক বিনামূল্যে রেজিষ্ট্রি না দিয়ে ১৫ দিন আগে স্থানীয় নজরুল ইসলাম ফড়–র মাধ্যমে তিনি জমির মূল্য তিন লক্ষ টাকা দাবি করেন। তাতেও স্থানীয়রা রাজী হয়। তবে আপাতত ২০ হাজার টাকা দিয়ে বায়না করার প্রস্তাব দেয় স্থানীয়রা। এ শর্তে রাজী না হওয়ায় স্থানীয়রা মসজিদটিতে তালা লাগিয়ে দিয়েছে। ফলে মুসল্লিরা পড়েছে চরম ভোগান্তিতে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালা খুলে দিয়ে মুসল্লিদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল বুধবার বিকেলে উভয়পক্ষের উপস্থিতিতে বিষয়টি নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo