সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

গাংনীর ধর্মচাকী গ্রামে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৬৬৪ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধর্মচাকী গ্রামে মৃত মসলেম উদ্দিনের ছেলে আব্দুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টাব্যাপি প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে সর্বগ্রাসী আগুন লক্ষাধিক টাকার মালামাল পুড়িয়ে ছাই করে দিয়েছে।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী বিশ্বাস জানান, উপজেলার ধর্মচাকী গ্রামে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে প্রায় ঘণ্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে কোথা থেকে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo