শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

মেহেরপুরের পাটকেল পোতা গ্রামের স্বপন করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৯৯০ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের হুমায়ুন কবির স্বপন (৫০) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি)। দুই সন্তানের জনক স্বপন রোববার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের একজন স্টাফ, পাটকেলপোতা গ্রামের মরহুম মাওলানা রুহুল আমিন এর কনিষ্ঠ পুত্র ও উজবেকস্থানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম এর ছোট ভাই এবং পাটকেলপোতা সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা মালেকা মম’র স্বামী।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে তিনি বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েন। রোববার দুপুরে প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দিলে বিকেল ৫ টার দিকে তাঁকে জরুরীভাবে এ্যাম্বুলেন্স যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটের ইয়োলো জোনে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। সোমবার সকাল ১০ টায় নামাজে জানাজা শেষে পাটকেলপোতা গ্রামের স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo