শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনীতে ভ্রাম্যমান আদালতে ৬ জনকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১০১৮ বার পঠিত

কঠোর লকডাউনের’ সপ্তমী দিন বৃহস্পতিবার (২৯ জুলাই ২০২১) মেহেরপুরের গাংনী ছিল কার্যত অনেকটাই ফাঁকা। সকালের দিকে মানুষ কিছুটা বের হলেও দুপুর থেকে মানুষ খুব বেশি একটা ঘর থেকে বের হয়নি। দোকানপাট নিয়ম অনুযায়ী বন্ধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপজেলা শহরের প্রবেশদ্বারের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

অকারণে বের হওয়া মানুষদের কাউকে কাউকে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও স্বেচ্ছাসেবক দল বাড়িতে ফেরত পাঠিয়েছেন।

এদিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সরকারী নির্দেশনা লঙ্ঘন করে দোকান খোলার কারণে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে ২ হাজার ২শ’ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আনসার সদস্যরা সহযোগিতা করেন।

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মানুষকে সচেতন করতে জেলা ও উপজেলা প্রশাসন, সেনা সদস্য, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। সেই সাথে সরকারী ও বেসরকারিভাবে জনগণকে সচেতন করতে প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo