সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে আটক-৪, হেরোইন ও নগদ টাকা উদ্ধার।

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১১৩৬ বার পঠিত

মেহেরপুরের হেরোইনসহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার বিকেল পৌনে ৫টার দিকে মেহেরপুর স্টেডিয়াম পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্টেডিয়াম পাড়ার মৃত আব্দুর রহমান খা এর ছেলে যথাক্রমে রায়হান খা (৫৬) ও মমিন খা (৩৮), একই এলাকার রায়হান খা এর ছেলে টুটুল খা (২৯) ও রমেশ ক্লিনিক এলাকার চঞ্চল মিয়া (৩৮)।

এ সময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ৬ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির ৪ হাজার ৬শ’ ৫০ টাকা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর স্টেডিয়ামপাড়ায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই (নি:) বিশ্বজিৎ সরকার এর নেতৃত্বে সঙ্গীয় এসআই অজয় কুমার কুন্ডু, এসআই হাবিবুর রহমান, এসআই মুক্ত রায় চৌধুরী পিপিএম, এএসআই (নি:) মাহতাব উদ্দিন, এএসআই হেলাল উদ্দিন, এএসআই আহসান হাবীব মেহেরপুর স্টেডিয়ামপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেন। এ সময় আটককৃতদের কাছ থেকে ৬ গ্রাম গাঁজা ও হেরোইন বিক্রির ৪ হাজার ৬শ’ ৫০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo