শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে চোর সন্দেহে এক কিশোরসহ আটক-৬

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ১০৮৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে চোর সন্দেহে পৃথক অভিযানে এক কিশোরসহ ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ।

আটককৃতরা হলো উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কাওছার মণ্ডলের ছেলে আয়নাল হক (৩৫), গাংনী পৌর এলাকা মহিলা কলেজ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৮), সাহারবাটি গ্রামের ক্লাব পাড়ার দেলশাদ হোসেনের ছেলে মানিক হোসেন (২০), ফতাইপুর গ্রামের মন্ডল শেখের ছেলে জনি (৩৭), পূর্ব মালসাদহ গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল হালিম (২৩), পূর্ব মালসাদহ গ্রামের কাওছার আলী ছেলে সিহাব আলী (১৪)।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ইতোপূর্বে গাংনী থানায় তাদের বিরুদ্ধে চুরি মামলা রয়েছে তাই তাদের সন্দেহমূলক আটক করা হয়েছে। তিনি আরো বলেন গাংনী থানায় চুরি বন্ধ করার জন্য গাংনী থানা পুলিশ চোর নির্মূলে সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, চলতি মাসে গাংনী থানার বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo